কর্মী সংগ্রহের উৎসের সাথে ব্যবসায়ের লাভ-লোকসানের কোনো সম্পর্ক আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কর্মী সংগ্রহের উৎসের সাথে ব্যবসায়ের লাভ-লোকসানের সম্পর্ক আছে বলে আমি মনে করি। পদোন্নতি ও নিয়োজিত কর্মীদের সুপারিশের মাধ্যমে অনেক সময় কর্মী সংগ্রহ করা হয়। এতে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করা হয় না। ফলে অনেক অযোগ্য প্রার্থীও পদোন্নতি বা নিয়োগ পেয়ে যান। আবার, যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করলে যোগ্য কর্মী পাওয়া যায়। এতে তারা দ্রুত প্রতিষ্ঠানিক সাফল্য নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের মানবসম্পদ ব্যবস্থাপক মিসেস রিতা পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের চেষ্টা করেন। আবার, মালিক বা কর্মকর্তাদের আত্মীয়- স্বজনের মধ্য থেকেও কর্মী নিয়োগ দেন। এতে নিয়োগসংক্রান্ত ঝামেলা কম হয়। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটিতে লাভের পরিবর্তে লোকসান হচ্ছে। 'কিউ' বলপেন লি.-এ ভেতরের কর্মীদের পদোন্নতি দিয়ে কর্মী সংগ্রহ করায় অদক্ষ লোকও উচ্চ পদে যাচ্ছেন। আবার, স্বজনপ্রীতির কারণে অনেক সময় অযোগ্য কর্মী নিয়োগ পেয়ে যান। এতে প্রতিষ্ঠানে যোগ্য কর্মীর অভাব হয়। এরা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বাধা তৈরি হয়। কিন্তু বাইরে থেকে কর্মী সংগ্রহ করলে প্রার্থীদের যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তি নির্বাচন করা যায়। তিনি নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানকে সফলতার দিকে এগিয়ে নিতে পারেন। তাই বলা যায়, কর্মী সংগ্রহের উৎস ব্যবসায়ের লাভ-লোকসানের ওপর প্রভাব ফেলে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মী সংগ্রহের উৎসের সাথে ব্যবসায়ের লাভ-লোকসানের কোনো সম্পর্ক আছে ক…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর