কী কারণে জনাব সোয়ান একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনে শিকার হচ্ছেন বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের জনাব সোয়ান ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি না থাকায় একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনে বাধ্য হচ্ছেন বলে আমি মনে করি। এ নীতি অনুযায়ী একজন কর্মীর আদেশদাতা হবেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কারণ একজন কর্মী একই সাথে একাধিক নির্বাহীর আদেশ পেলে তার পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব না। এতে কাজে সমস্যা হয় এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়। উদ্দীপকের 'জু ব্যাটারি লিমিটেড'-এর বিক্রয় ব্যবস্থাপক জনাব সোয়ান। প্রতিষ্ঠানটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে একই সময়ে একাধিক কাজের আদেশ করছেন। এতে তিনি কোন কাজ কখন করবেন, তা বুঝতে পারছেন না। তাই তিনি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। জনাব সোয়ান একই সময়ে একাধিক নির্বাহীর কাছ থেকে আদেশ পাওয়ায় দ্বৈত অধীনতা (Dual Subordination) তৈরি হয়েছে। এতে তিনি কার আদেশ আগে পালন করবেন, তা নিয়ে সমস্যায় পড়েন। কোন কাজের গুরুত্ব কেমন, তাও তিনি ঠিকভাবে বুঝতে পারছেন না। ফলে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। অতএব, নির্বাহীদের আদেশের ঐক্য না থাকায় জনাব সোয়ান একই সময়ে একাধিক নির্দেশ পাচ্ছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কী কারণে জনাব সোয়ান একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনে শিকার …
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর