জনাব সোহান ও জনাব সাবেরের মধ্যকার নেতৃত্বের ধরনে কোনটি বেশি ভালো এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব সোহান গণতান্ত্রিক ও জনাব সাবের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দেন; যেখানে গণতান্ত্রিক নেতৃত্ব বেশি ভালো। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেন। সব ক্ষমতা নিজের হাতে না রেখে কর্মীদেরকেও প্রয়োজনীয় কর্তৃত্ব দেন। অন্যদিকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা সব ক্ষমতা নিজের হাতে রাখেন। তিনি কর্মীদেরকে ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন। উদ্দীপকের জনাব সোহান তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাছ থেকে উৎপাদন বিষয়ে পরামর্শ নেন। তাদের সাথে আলাপ-আলোচনা করে কাজের নির্দেশনা দেন। অন্যদিকে, জনাব সাবের প্রতিষ্ঠানের কোনো বিষয়ে কর্মীদের পরামর্শ নেন না। তিনি মনে করেন, কর্মীরা কম জানে । তাই নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। জনাব সোহানের নেতৃত্বে কর্মীরা কাজ করতে আগ্রহী হয়। তারা মতামত দিতে পেরে সন্তুষ্ট থাকে। তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে। তাই প্রতিষ্ঠানের উন্নয়নে তারা কাজ করে। অন্যদিকে জনাব সাবেরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কাজ করতে পছন্দ করে না। কারণ, কাজের ক্ষেত্রে তাদের কোনো মতামত নেওয়া হয় না। এতে তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের মধ্যে প্রতিষ্ঠান ছাড়ার প্রবণতা বেশি থাকে। এতে প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং, জনাব সাবেরের চেয়ে জনাব সোহানের গণতান্ত্রিক নেতৃত্বটি বেশি উপযোগী।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সোহান ও জনাব সাবেরের মধ্যকার নেতৃত্বের ধরনে কোনটি বেশি ভালো এব…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর