এ ধরনের নীতি অনুসরণ কি সবসময় ব্যবস্থাপনার জন্য সাফল্য বয়ে আনবে? তোমার মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানের নমনীয়তার নীতি অনুসরণ সবসময় ব্যবস্থাপনার জন্য সাফল্য বয়ে আনবে বলে আমি মনে করি। ব্যবস্থাপনার কাজ পূর্বানুমানের ভিত্তিতে করা হয়। কিন্তু অনুমান আর বাস্তবতা এক হয় না। তাই ব্যবস্থাপনার কাজের ও পরিবেশের পরিবর্তনে নমনীয়তার নীতি অনুসরণ করা প্রয়োজন। কারণ পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মিল রেখে পরিকল্পনা তৈরি, সংশোধন বা পরিবর্তন করা ব্যবস্থাপনার কাজ। উদ্দীপকের জনাব 'ক' সিটি লাইন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের লাভের আশায় নতুনভাবে চট্টগ্রাম ও কুমিল্লায় বাস স্টপেজ চালু করেন। তার এ পরিকল্পনার ফলে বাসের আসন আর ফাঁকা থাকে না। ফলে প্রতিষ্ঠানটি লাভজনক ব্যবসায়ে পরিণত হয়। জনাব 'ক' ব্যবস্থাপক হিসেবে পরিকল্পনার ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করেন। কারণ এটি ব্যবস্থাপনার উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। এটি ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পথের নির্দেশনা দেয়। এটি পরিবেশের সাথে তাল মিলিয়ে পরবর্তী পরিকল্পনা সাজাতে সাহায্য করে। এছাড়াও এটি কাজের সুষ্ঠু সমন্বয় ও সংশোধনে সহায়তা করে। এতে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করা সহজ হয়। তাই ব্যবস্থাপনায় সবসময় নমনীয়তার দিকটি বিবেচনা করতে হয়। অতএব, নমনীয়তার নীতি অনুসরণে ব্যবস্থাপনায় সফলতা আসে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
এ ধরনের নীতি অনুসরণ কি সবসময় ব্যবস্থাপনার জন্য সাফল্য বয়ে আনবে? তোম…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর