প্রতিষ্ঠানের সমস্যার সমাধানে জনাব হাছনাতের নেওয়া সংশোধনীমূলক ব্যবস্থার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে জনাব হাছনাতের নেওয়া সংশোধনীমূলক ব্যবস্থা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। ব্যবস্থাপনার কাজ পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শেষ হয়। পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে বিচ্যুতি কমানোর জন্য সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। এই সংশোধনী ব্যবস্থা প্রতিষ্ঠানকে লক্ষ্য অর্জনে সহায়তা করে। উদ্দীপকের জনাব হাছনাত জানুয়ারি মাসে ৫০ হাজার পিস শার্ট বিক্রির লক্ষ্যমাত্রা নেন। ১৬ তারিখে দেখা গেল, মাত্র ১৫ হাজার পিস শার্ট বিক্রি হয়েছে। এক্ষেত্রে (২৫,০০০ – ১৫,০০০) বা ১০,০০০ পিস শার্ট কম বিক্রি হয়। ফলে প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। পরবর্তীতে এ সমস্যা সমাধানের জন্য তিনি কর্মীদের কাজের সময় ও বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। কর্মীদের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়ায় তারা কাজ সম্পর্কে সচেতন হবে। এতে তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চেষ্টা করবে। প্রত্যেকের কাজের জন্য জবাবদিহির ব্যবস্থা থাকায় ঠিকভাবে তারা দায়িত্ব পালন করবে। এতে প্রতিষ্ঠানের কাজ দ্রুত এগিয়ে যাবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের জন্য জনার হাছনাতের নেওয়া সংশোধনীমূলক ব্যবস্থা যৌক্তিক হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের সমস্যার সমাধানে জনাব হাছনাতের নেওয়া সংশোধনীমূলক ব্যবস…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর