উদ্দীপকে উল্লিখিত দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করে যথাযথভাবে অর্পণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করে তা কর্মীদের ওপর অর্পণ ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজের সাথে সম্পৃক্ত। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে অনেক কর্মী কাজ করে। এদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন হয়। কে কার কাছ থেকে নির্দেশ পাবে ও কাজের জবাবদিহি করবে, তাও জানানো হয়। এভাবে প্রত্যেকের সম্পর্ক নির্ধারণ করার প্রক্রিয়াই হলো সংগঠিতকরণ। উদ্দীপকের 'জু ব্যাটারি লিমিটেড' নতুন ব্যবসায় শুরু করেছে। প্রতিষ্ঠানটি সব কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করেছে। এরপর প্রতিটি কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণ করে তা কর্মী, বিভাগ ও উপবিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রত্যেক কর্মী কী কাজ করবে, কার কাছে জবাবদিহি করবে, তা জানতে পারছে। এতে প্রত্যেকের কাজ করা সহজ হয়েছে। এর কর্তৃত্ব নির্ধারণ করে দেওয়ার সাথে ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজের মিল আছে। সুতরাং বলা যায়, জু ব্যাটারি লিমিটেড-এ সকলের দায়িত্ব নির্ধারণ করে দেওয়ার কাজটি হলো সংগঠিতকরণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করে যথাযথ…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর