উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা তৈরি করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব উৎপল সংগঠনের কাঠামো ভিত্তিতে কার্যভিত্তিক পরিকল্পনা তৈরি করেন। এ ধরনের পরিকল্পনায় ব্যবস্থাপনার কাজকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এক-একজনের ওপর দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিটি কাজের শৃঙ্খলা বজায় থাকে। এছাড়া, প্রতিটি বিভাগের কর্মীরা সঠিক ও দক্ষভাবে দায়িত্ব পালন করতে বাধ্য থাকে। উদ্দীপকের যমুনা লিমিটেড আগামী বছর ১০% বিক্রয় বাড়াতে চায়। তাই প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার জনাব উৎপল একটি সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন ব্যবস্থাপকের মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগ গড়ে তোলেন। তিনি প্রতিটি বিভাগের জন্য পরিকল্পনা তৈরি করেন এবং তা কর্মীদের বুঝিয়ে দেন। ফলে প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট থাকে। এ কাজগুলোর সাথে কার্যভিত্তিক সংগঠনের মিল আছে। তাই বলা যায়, জনাব উৎপলের কাজটি কার্যভিত্তিক সংগঠনের ওপর ভিত্তি করে পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা তৈরি ক…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর