পণ্য সারিতে আরও পণ্য অন্তর্ভুক্তি কোন ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পণ্য সারিতে আরও পণ্য অন্তর্ভুক্তি কৌশলগত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত। কৌশল এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। প্রতিযোগীর কাজের পরিকল্পনাকে মোকাবেলার জন্য আগে থেকে নির্ধারিত নীতি এ পরিকল্পনার আওতাভুক্ত। পরিবর্তনশীল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়। এক্ষেত্রে সময় ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করা হয়। উদ্দীপকের জনাব উৎপল যমুনা লিমিটেড-এর জেনারেল ম্যানেজার। তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন ও লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন বিভাগে ভাগ করে দেন। এছাড়া, তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য পণ্য সারিতে আরও পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। জনাব উৎপলের পরবর্তীতে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি অংশ। কারণ তিনি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কৌশলগতভাবে ব্যবসায়কে পরিচালিত করেন। তিনি প্রতিযোগিতাপূর্ণ বাজারের অবস্থা বিবেচনা করে পরিকল্পনাটি প্রণয়ন করেন। এতে তার প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকবে। এছাড়া নতুন পণ্য ক্রেতাদের আকৃষ্ট করবে। তারা যমুনা লিমিটেড থেকে পণ্যগুলো কিনতে আগ্রহী হবে। এ ব্যবস্থা প্রতিষ্ঠানটির বিক্রয় বাড়াতে সাহায্য করবে। অতএব, জনাব উৎপলের দীর্ঘমেয়াদি পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পণ্য সারিতে আরও পণ্য অন্তর্ভুক্তি কোন ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা? …
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর