জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রায়হানকে ব্যবস্থাপনার উচ্চস্তরের ব্যবস্থাপক বলা যায়।প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশল নির্দিষ্ট করা, পরিকল্পনা তৈরি ও নীতি নির্ধারণের জন্য উচ্চস্তর গঠন করা হয়। এ স্তরের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করেন। সভাপতি, ব্যবস্থানা পরিচালক, মহাব্যবস্থাপক প্রভৃতি উচ্চস্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকের জনাব রায়হান স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর লক্ষ্য ও কৌশল নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেন। তার সুচিন্তিত সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের গতি নির্ধারিত হয়। তার নির্দেশেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এসব বৈশিষ্ট্যের সাথে উচ্চস্তরের ব্যবস্থাপকের কাজের মিল আছে। সুতরাং, জনাব রায়হান উল্লিখিত কাজগুলো করায় তিনি উচ্চস্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর