প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রার সাথে প্রকৃত উৎপাদনের বিচ্যুতি নির্ণয় করা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত- ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রার সাথে প্রকৃত উৎপাদনের বিচ্যুতি নির্ণয় করা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজের সাথে জড়িত। এর মাধ্যমে আগে থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার সাথে প্রকৃত কাজের ফলাফল তুলনা করা হয়। এটি বিচ্যুতি সংশোধনের একটি বিশেষ ব্যবস্থা। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলোর মধ্যে নিয়ন্ত্রণ সর্বশেষ কাজ । এটি পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা যাচাই করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বার্ষিক ৩০,০০০ ইউনিট ২০০ এমএল আকারে শ্যাম্পু উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে। কিন্তু ৬ মাস পর দেখা যায়, মাত্র ১২,০০০ ইউনিট শ্যাম্পু উৎপাদিত হয়েছে। কিন্তু উৎপাদন হওয়ার কথা ছিল (৩০,০০০ ÷ ২) বা ১৫,০০০ ইউনিট। ফলে (১৫,০০০ – ১২,০০০) বা ৩,০০০ ইউনিট শ্যাম্পু কম উৎপাদিত হয়। আদর্শমানের সাথে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ তুলনা করে এই বিচ্যুতি পাওয়া যায়। আর এই বিচ্যুতি দূর করার জন্য সংশোধনী ব্যবস্থা নেওয়া হয় । এতে পরবর্তী পরিকল্পনা নেওয়া সহজ হয়। এ বৈশিষ্ট্যগুলোর সাথে নিয়ন্ত্রণ কাজের মিল আছে। তাই বলা যায়, পি অ্যান্ড জি কোম্পানি-এর সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ কাজটি করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রার সাথে প্রকৃত উৎপাদনের বিচ্যুতি নির্ণয় কর…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর