লক্ষ্যমাত্রা পূরণের জন্য উৎপাদন ব্যবস্থাপকের নেওয়া ব্যবস্থাকে কি তুমি যুক্তিসঙ্গত মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: লক্ষ্যমাত্রা পূরণের জন্য উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপকের নেওয়া- সংশোধনীমূলক ব্যবস্থা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। পরিকল্পনার ফল বা লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সব উপায়-উপাদান ও প্রচেষ্টাকে কাজে লাগানো হয়। এরপর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ভুল-ত্রুটি বের করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এজন্য প্রয়োজনে কর্মীদের প্রশিক্ষণ, প্রেষণা ও দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বার্ষিক ৩০,০০০ ইউনিট শ্যাম্পু উৎপাদনের পরিকল্পনা নেয়। কিন্তু এটি ছয় মাসে ১২,০০০ ইউনিট শ্যাম্পু উৎপাদন করতে সক্ষম হয়। এতে প্রত্যাশিত ফলের চেয়ে (১৫,০০০ – ১২,000 ) বা ৩,০০০ ইউনিট কম উৎপাদন হয়। এ অবস্থায় উৎপাদক ব্যবস্থাপক ইউনিট ম্যানেজারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। এছাড়া, ক্রয় সুপারভাইজারকে চাকরি থেকে বরখাস্ত করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক একজন দূরদর্শী ব্যক্তি। তিনি প্রতিষ্ঠানের লাভের কথা চিন্তা করে কর্মীদের প্রশিক্ষণের কথা ভাবেন। এ প্রশিক্ষণের ফলে কর্মীদের কাজের দক্ষতা বাড়বে। একই সাথে সময়ের অপচয় রোধ ও সম্পদের সঠিক ব্যবহার হবে। আবার, ক্রয় সুপারভাইজারের বরখাস্তের ফলে অন্যরা কাজে দায়িত্ববান হবে। কারণ ক্রয় সুপারভাইজার সময়মতো কাঁচামাল সরবরাহ না করায় উৎপাদন কম হয়েছে। তাই তাকে বরখাস্ত করায় অন্য কর্মীরা কাজে সচেতন হবে। কারণ কাজে অবহেলা করলে তাদেরও এমন শাস্তি হতে পারে। এভাবে প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদন হবে। তাই বলা যায়, লক্ষ্যমাত্রা পূরণের জন্য উৎপাদক ব্যবস্থাপকের নেওয়া ব্যবস্থা যুক্তিযুক্ত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
লক্ষ্যমাত্রা পূরণের জন্য উৎপাদন ব্যবস্থাপকের নেওয়া ব্যবস্থাকে কি ত…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর