উদ্দীপকে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের কাছে যে চিঠি ইস্যু করেছে তা কোন ধরনের যোগাযোগ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উৎপাদন বিভাগ অর্থ বিভাগের কাছে যে চিঠি ইস্যু করেছে, তা সমান্তরাল (Horizontal) যোগাযোগের অন্তর্ভুক্ত। এ যোগাযোগ ব্যবস্থায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের (উৎপাদন, ক্রয়, বিক্রয়, অর্থ প্রভৃতি) সমান মর্যাদার কর্মকর্তাদের মধ্যে তথ্য বিনিময় হয়ে থাকে। এতে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হয়। ফলে সঠিকভাবে তথ্য বিনিময় করা সম্ভব হয়। উদ্দীপকের কক্সবাজারের 'লং বিচ লিমিটেড' হোটেল ব্যবসায় সংক্রান্ত একটি প্রতিষ্ঠান। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি সেবার মান ৫% বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। তাই উৎপাদন বিভাগ অর্থ বিভাগের কাছে অতিরিক্ত বাজেট বরাদ্দের জন্য চিঠি দেয়। এ চিঠি অনুযায়ী অর্থ বিভাগ প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করে। এক্ষেত্রে বিভাগ দু'টির কর্তৃত্ব, ক্ষমতা ও মর্যাদা একই পর্যায়ের। এগুলো পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ সমন্বয় করে। এতে যোগাযোগ প্রক্রিয়া সমান্তরাল ধরনের হয়। সুতরাং বলা যায়, 'লং বিচ লিমিটেড'-এ সমান্তরাল যোগাযোগের মাধ্যমে চিঠি ইস্যু করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের কাছে যে চিঠি ইস্যু করেছে তা কোন …
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর