উদ্দীপকের ফ্যাক্টরিটির উৎপাদন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জনাব রকিবের করণীয় বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ফ্যাক্টরির উৎপাদন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জনাব রাকিবের করণীয় হলো কর্মীদের নিরাপত্তা ও সামাজিক চাহিদা পূরণ করা। প্রতিষ্ঠানের কর্মরত কর্মীরা জৈবিক চাহিদা পূরণের পর চাকরির নিরাপত্তা চায়। এ চাহিদা পূরণ হলে কর্মীরা কাজে নিরাপদ বোধ করে। এরপর কর্মীর সামাজিক চাহিদা জন্মে। এজন্য সে সহকর্মী, পরিবার, আত্মীয়- স্বজনের সাথে মিলেমিশে চলতে চায়। এ চাহিদা পূরণ হলে কর্মীর মানসিক অবস্থা ইতিবাচক হয়। ফলে কাজে মনোযোগ দিতে পারে। উদ্দীপকের 'ঘুড়ি' সোপ ফ্যাক্টরির মালিক কর্মীদের যখন-তখন চাকরি থেকে বরখাস্ত করেন। এজন্য তারা সবসময় ভয়ে থাকে। আবার পরিবারের সাথে কোনো অনুষ্ঠানে যোগ দিতেও তাদের ছুটি দেওয়া হয় না। এসব সমস্যার কারণে তারা কাজে মনোযোগ দিতে পারে না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী হয় না। এই পরিস্থিতিতে জনাব রকিবের উচিত কর্মীদের চাকরির নিরাপত্তা ও তাদের সামাজিক চাহিদা পূরণ করা। চাকরির নিরাপত্তা থাকলে প্রতিষ্ঠানের প্রতি তাদের আনুগত্য বাড়বে। তারা দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। আবার কর্মীদের প্রয়োজন অনুযায়ী ছুটি দিলে তারা পরিবারের সাথে সময় কাটাতে পারবে। পারিবারিক ও সামাজিক যেকোনো অনুষ্ঠানে যোগ দিলে তাদের মানসিক অবস্থা ইতিবাচক থাকবে। এতে তাদের দুশ্চিন্তা কমবে। ফলে তারা কাজ করতে অনুপ্রাণিত হবে। প্রতিষ্ঠানের উৎপাদনও ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই বলা যায়, কর্মীদের নিরপত্তা ও সামাজিক চাহিদা পূরণের মাধ্যমেই উদ্দীপকের ফ্যাক্টরির লক্ষ্যমাত্রা নিশ্চিত করা সম্ভব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ফ্যাক্টরিটির উৎপাদন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জনাব রকিবের …
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর