সমন্বয়হীনতা দূর করতে ব্যবস্থাপক কী কী কার্যকর ব্যবস্থা নিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যবস্থাপক সমন্বয়হীনতা দূর করতে কার্যকর সমন্বয়ের পূর্বশর্ত অনুসরণ করেন। সমন্বয়সাধনে কিছু বিষয় আগে থেকে অনুসরণ করলে প্রতিষ্ঠানের কাজ সহজ হয়। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের ভারসাম্য বজায় থাকে। ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। উদ্দীপকের মি. কাঞ্চন একটি ব্যাংকের ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের মুনাফার লক্ষ্য পূরণ করতে চান। কিন্তু সমন্বয়হীনতার কারণে তা সম্ভব হয় নি। এজন্য তিনি পরবর্তীতে প্রতিষ্ঠানে সমন্বয়সাধনে আগে কিছু পূর্বশর্ত অনুসরণ করেন। এতে মুনাফার লক্ষ্য অর্জিত হয়। মি. কাঞ্চন মজুমদার তার প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে কেন্দ্র করে সমন্বিত পরিকল্পনা করেন। এতে কর্মীরা পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনের জন্য সুষ্ঠুভাবে কাজ করে। তিনি সব বিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এতে প্রতিটি বিভাগের মধ্যে সহজে প্রয়োজনীয় তথ্য বিনিময় সম্ভব হয়। এক্ষেত্রে কর্মীরা কাজকে অবহেলা করতে পারে না। আবার, মি. কাঞ্চন মজুমদার কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। প্রতিষ্ঠানের সব স্তরের কাজগুলো দক্ষভাবে করার কারণে তার প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। সুতরাং, ওপরের ব্যবস্থাগুলো নেওয়ায় মি. কাঞ্চন মজুমদার তার প্রতিষ্ঠানে সমন্বয়হীনতা দূর করতে পেরেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সমন্বয়হীনতা দূর করতে ব্যবস্থাপক কী কী কার্যকর ব্যবস্থা নিলেন? ব্যা…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর