উদ্দীপকের মি. রবি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. রবি ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা। এ স্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ ও মুখ্য উদ্দেশ্য বাস্তবায়নের কাজ করেন। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনাপরিচালক ও মহাব্যবস্থাপক উচ্চস্তরের দায়িত্ব পালন করেন। উদ্দীপকের সালেহা জুট মিলের এম.ডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করেন। অধস্তনরা যাতে কাজ বাস্তবায়ন করতে পারে সেজন্য তিনি সঠিক নির্দেশনা প্রদান করেন। এ ধরনের কাজগুলো হলো ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত নির্বাহী ও ব্যবস্থাপকবৃন্দের কাজ। তাই বলা যায়, মি. রবি ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রবি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর