'কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি'- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সব উপায়-উপকরণ ও সম্পদ যথাযথভাবে কাজে লাগানোর প্রক্রিয়া হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ শুরু হয় পরিকল্পনা দিয়ে। আর প্রাতিষ্ঠানিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের নির্দেশ দান, তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রধান কাজ। উদ্দীপকের মি. রবি সালেহা জুট মিলের একজন উচ্চস্তরের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নে জন্য উপকরণাদি সংগ্রহ করে কর্মীদের কাজের নির্দেশ প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান, সে ব্যবস্থাও গ্রহণ করেন। ফলে মি. রবির ব্যবস্থাপনার এসব কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটি চলতি বছর ২৫% বেশি মুনাফা লাভ করে। প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লক্ষ্য বা সাফল্য অর্জনের জন্যই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। ব্যবস্থাপনা কার্যক্রমগুলো হলো- পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, যা পরিকল্পনা দিয়ে শুরু হয়। আর তা বাস্তবায়নের জন্য একজন ব্যবস্থাপক কর্মীদের কাজের নির্দেশ দান, তত্ত্বাবধান, উৎসাহদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের কাজ করে থাকেন। উদ্দীপকের ব্যবস্থাপকও ব্যবস্থাপনার এসব কাজ সম্পাদন করে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের চেয়ে ২৫% বেশি মুনাফা অর্জন করেন। তাই বলা যায়, 'কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি।'
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি'- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর