উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে 'তথ্য প্রযুক্তি' ব্যবহার করা হয়েছে।
এ প্রযুক্তির মাধ্যমে আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থায় উপাত্ত ও তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আধুনিকীকরণ করা যায়। এছাড়া এর ব্যবহারে তথ্য ও উপাত্ত সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট কাজ সহজ হয়। এ প্রযুক্তির গুরুত্বপূর্ণ উপাদান হলো- উপাত্ত, হার্ডওয়্যার, সফটওয়্যার প্রভৃতি।
উদ্দীপকের বইঘর লাইব্রেরি একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী লক্ষ করেন, কোনো একটি বইয়ের মজুদ শেষ হয়ে গেলেও তা বোঝা যায় না। এতে নতুন বই না আনতে পারায় ক্রেতাকে ফিরে যেতে হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটারে নতুন একটি সফটওয়্যার ব্যবহার করেছে। এর মাধ্যমে তারা তাদের বই সম্পর্কিত বিভিন্ন তথ্য সহজে জানতে পারছে। এতে বই শেষ হয়ে যাওয়ার আগেই বই সংগ্রহের জন্য পর্যাপ্ত সময় থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বইয়ের তথ্য জানতে পারে। এভাবে কম্পিউটার ও সফটওয়্যারের সমন্বয়ে তথ্য সংরক্ষণ ব্যবস্থা তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত। সুতরাং, বইঘর লাইব্রেরি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যাটির সমাধান করেছে।