উদ্দীপকে অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।এ পদ্ধতিতে সম্পাদিত কাজকে আদর্শমানের সাথে তুলনা করে বিচ্যুতি পরিমাপ করা হয়। আর বিচ্যুতি পেলে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে আদর্শমান নির্ধারণ ও প্রকৃত কার্যফল নির্ণয়ে সংখ্যাত্মক মান ধরা হয়। সাধারণত সাপ্তাহিক উৎপাদনের পরিমাণ বিশ্লেষণে এ ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা হয়।উদ্দীপকের দেশ কসমেটিক্স লি. সম্প্রতি তাদের পণ্য সারিতে নতুন পণ্য অন্তর্ভুক্ত করে। প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগ 'পিওর কোকোনাট অয়েল'- এর সব বিষয় বিবেচনা করে। এরপর সিদ্ধান্ত নেয়, তাদেরকে সপ্তাহে কমপক্ষে দশ হাজার একক পণ্য বিক্রি করতে হবে। আর এই লক্ষ্যমাত্রা অর্জন না হলে ক্ষতি হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রথমে সাপ্তাহিক বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সপ্তাহ শেষে আদর্শমান ও প্রকৃত কার্যফল তুলনা করা হবে। আর আদর্শমান নির্ধারণে প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগ একটি সংখ্যাত্মক মান (১০,০০০ একক) ধরে নেয়। এভাবে সপ্তাহের ভিত্তিতে সংখ্যাত্মক মানের সাহায্যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণের সাথে সংগতিপূর্ণ। সুতরাং, দেশ কসমেটিক্স লি. নিয়ন্ত্রণ কৌশলের সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর