'মেরিন কসমেটিক্স'-এর লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের কোন নীতির প্রয়োগ হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মেরিন কসমেটিক্স-এর লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের লক্ষ্যের ঐক্য নীতির প্রয়োগ হয়েছে।নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য সঠিক সমন্বয় ব্যবস্থা নেওয়া হয়। এতে প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে লক্ষ্যের মিল রাখা হয়। ফলে প্রতিষ্ঠানে লক্ষ্যের ঐক্য তৈরি হয়।উদ্দীপকের মেরিন কসমেটিক্স একটি প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতি বছর এর প্রবৃদ্ধি ইতিবাচক। কর্তৃপক্ষ এ বছর ৩০% মুনাফা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে। প্রধান নির্বাহী আগের বছরের তুলনায় ৪০% বিক্রি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এরপর উৎপাদন, ক্রয়, হিসাব ও বিজ্ঞাপন বিভাগকে নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করতে বলেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের সাথে অন্যান্য বিভাগগুলোর লক্ষ্যের মিল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ সম্পাদন সহজ হবে। এ ব্যবস্থা লক্ষ্যের ঐক্য নীতিকে নির্দেশ করে। সুতরাং, মেরিন কমমেটিক্স-এ লক্ষ্যের ঐক্য নীতি অনুসরণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'মেরিন কসমেটিক্স'-এর লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের কোন নীতির প্রয়োগ হয়ে…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর