উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কি অনলাইন ব্যবসায়? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি অনলাইন ব্যবসায় নয় বলে আমি মনে করি।এ ধরনের ব্যবসায়ে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়িক কাজ করা হয়। এতে ক্রেতা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে পারে। এক্ষেত্রে বিক্রেতা প্রতিষ্ঠান ক্রেতাকে অনলাইন মাধ্যম (নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ, মার্কেট প্লেস প্রভৃতি) ব্যবহারের সুযোগ দেয়। ফলে ক্রেতা অনলাইনেই পণ্য সরবরাহের ফরমায়েশ দিতে পারে। পরবর্তীতে বিক্রেতা নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী ক্রেতার কাঙ্ক্ষিত পণ্য পৌঁছে দেয়।উদ্দীপকের বইঘর লাইব্রেরি বই সম্পর্কিত তথ্য সহজে পাওয়ার জন্য নতুন সফটওয়্যার ব্যবহার করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কোন বই কী পরিমাণে মজুদ আছে তা সহজে জানতে পারে। ফলে বইয়ের মজুদ শেষ হয়ে যাওয়ার আগেই বই সংগ্রহ করা যায়। আর এ পদ্ধতিটি তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত।বইঘর লাইব্রেরি তথ্য প্রযুক্তি ব্যবহার করলেও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করেনি। এর নিজস্ব কোনো ওয়েবসাইট বা অনলাইন অন্য কোনো মাধ্যম নেই। এতে প্রতিষ্ঠানটির গ্রাহকরা অনলাইনে বইয়ের ফরমায়েশ দেওয়ার সুযোগ পায় না। যেকোনো বই সংগ্রহে ক্রেতাদের সরাসরি প্রতিষ্ঠানটিতে যেতে হয়। এক্ষেত্রে বইঘর লাইব্রেরি-এর নিজস্ব প্রয়োজনে কম্পিউটারে তথ্য সংরক্ষণ করা হয়। কিন্তু ক্রেতাদের সুবিধার্থে অনলাইনে বই কেনার কোনো সুযোগ দেওয়া হয় না। ফলে ক্রেতারা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সাথে অনলাইন লেনদেন করতে পারে না। তাই বলা যায়, বইঘর লাইব্রেরি অনলাইন ব্যবসায় পরিচালনা করে না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কি অনলাইন ব্যবসায়? উত্তরের সপক্ষে যুক্তি …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর