জনাব কায়সারের মতের সাথে তুমি কি একমত? যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব কায়সারের মতের সাথে আমি একমত। নিচে আমার মতের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলোঃ উদ্দীপকে মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান জনাব কায়সার বিশ্বাস করেন, কর্মীরা কাজের ভালো পরিবেশ পেলে কাজ করতে আগ্রহী হয়। তাই তিনি ন্যায্য মজুরি, কাজের পরিবেশ, চাকরির নিরাপত্তা সহ কাজের স্বীকৃতি ও আকর্ষণীয় বেতনের মাধ্যমে কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করে সফল হয়েছে। তিনি মনে করেন এগুলো প্রতিনিয়ত পালন করা উচিত। প্রেষণা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধিকতর কর্মপ্রচেষ্টা চালানোর ইচ্ছা বা আকাঙ্ক্ষা। মানুষ তার কর্ম প্রচেষ্টার জন্য স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত হলে এ প্রক্রিয়াটি প্রেষনা হিসেবে অভিহিত হয়ে থাকে। প্রেষণা মানুষের অন্তরে নিহিত একটি সুপ্ত শক্তি যা উজ্জীবিত হলে মানুষ লক্ষ্য অর্জনের জন্য তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করে। প্রেষিত ব্যক্তি স্বেচ্ছায়, স্বীয় উদ্যোগে, অধিকতর দক্ষতার সাথে তার কার্য সম্পাদনে সচেষ্ট হয়। পরিশেষে বলা যায় যে, কর্মীদের উৎসাহিত করার জন্য প্রেষণার বিকল্প নেই। সুতরাং আমি একমত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব কায়সারের মতের সাথে তুমি কি একমত? যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর