উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব কি অধিক কার্যকরী হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব অধিক কার্যকরী হবে।কথাটি যথার্থ। নিচে এর যথার্থতা মূল্যায়ন করা হলোঃউদ্দীপকে জনাব কবির অরূপ সিল্ক ফ্যাক্টরিতে ব্যবস্থাপক পদে যোগদান করার পর লক্ষ্য করলেন এখানকার বেশিরভাগ কর্মী যথেষ্ট পরিমাণ দক্ষ নয়। তাই কাজের প্রতিও তাদের অনাগ্রহ রয়েছে। জনাব কবির অভিজ্ঞ। তারপরেও কর্মীরা তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। বিষয়টি উপলব্ধি করে তিনি কর্মীদের সাথে আলোচনা করে নেতৃত্ব দিতে আগ্রহী। আমরা জানি, গণতান্ত্রিক নেতৃত্ব শৈলীতে দলের সিদ্ধান্ত-গ্রহণকেই পছন্দ করা হয়, অর্থাৎ এই নেতা দলের সঙ্গে প্রথমে আলোচনা করে তার পর নির্দেশ দেন। তিনি দলের সহযোগিতা লাভ করতে পারেন এবং দলকে কার্যকরী ও ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতে পারেন।এখানে জনাব কবির আলোচনার মাধ্যমে সকলের সাথে যোগাযোগের ক্ষেত্র পাবেন। এবং আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য যে সিদ্ধান্তটি ভালো মনে হবে সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যেতে পারবেন। পরিশেষে বলা যায় যে, গণতান্ত্রিক নেতৃত্ব উক্ত প্রতিষ্ঠানের উন্নতির জন্য অধিক কার্যকারী।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব কি অধিক কার্যকরী হবে? …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর