উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতাটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে অধঃস্তন জনশক্তি সমস্যা প্রতিবন্ধকতাটি পরিলক্ষিত হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে জনাব কবির অরূপ সিল্ক ফ্যাক্টরিতে ব্যবস্থাপক পদে যোগদান করার পর লক্ষ্য করলেন এখানকার বেশিরভাগ কর্মী যথেষ্ট পরিমাণ দক্ষ নয়। তাই কাজের প্রতিও তাদের অনাগ্রহ রয়েছে। জনাব কবির অভিজ্ঞ। তারপরেও কর্মীরা তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। বিষয়টি উপলব্ধি করে তিনি কর্মীদের সাথে আলোচনা করে নেতৃত্ব দিতে আগ্রহী। এখানে দেখা যায় যে, কর্মীরা যথেষ্ট দক্ষ নয় সুতরাং, ভেতরের কর্মীদের মাঝেই সমস্যা বিদ্যমান। কর্মীরা কাজে অনীহা প্রকাশ করে। যার ফলে প্রতিষ্ঠানের কর্মকান্ড আগায় না। সুতরাং বলা যায় যে, অধঃস্তন জনশক্তি সমস্যা এই প্রতিবন্ধকটাই উক্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতাট…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর