জনাব মুছাব্বির চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মুছাব্বির চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা। এ স্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য, নীতি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশল ঠিক করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, মালিক, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তি এ স্তরের অন্তর্ভুক্ত। সাধারণত এ স্তরের ব্যবস্থাপকরা মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজ বেশি করেন। উদ্দীপকের জনাব মুছাব্বির চৌধুরী একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত। তিনি প্রতিষ্ঠানটির নীতিনির্ধারণ ও পরিকল্পনা তৈরি কাজের সাথে জড়িত। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেন। এ নীতি ও পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের অধস্তন কর্মীরা কাজ করে। এসব কাজের সাথে ব্যবস্থাপনার উচ্চস্তরের মিল আছে। তাই বলা যায়, জনাব মুছাব্বির চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মরতা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মুছাব্বির চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর