উদ্দীপকের প্রতিষ্ঠানে চন্দনাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে চন্দনাকে অভ্যন্তরীণ পদন্নোতি উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃ চন্দনা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়ার সত্বেও প্রতিষ্ঠান কোন পদ খালি না থাকায় তিনি অনেক দিন একই পদে কর্মরত আছে। হঠাৎ একটি পদ খালি হওয়ায় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী চন্দনাকে উক্ত পদে নিয়োগ প্রদান করেন।পদোন্নতি বলতে কোনো কর্মীকে তার বর্তমানে আসীন পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করাকে বুঝায়। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতাসম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়। সুতরাং বলা যায় যে, চন্দনার পদোন্নতি হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে চন্দনাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়োগ দেওয়া …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর