উদ্দীপকের কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠনের কাঠামোর ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠনের কাঠামোর ভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনার অন্তর্ভুক্ত। নিচের যুক্তি সহকারে ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে আল্ট্রা কোম্পানি তাদের সারাদেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজার কে কতগুলো অঞ্চলে ভাগ করে একেক অঞ্চল একেক পরিকল্পনা প্রণয়ন করেন। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আল্ট্রা কোম্পানির ব্যবস্থাপনা পরিকল্পনাটি যথার্থ হয়েছে। ব্যবসা সম্প্রসারণে আঞ্চলিক অফিস খুবই প্রয়োজন। বিভিন্ন অঞ্চলে ব্যবসাকে বিভক্ত করে আঞ্চলিকভাবে ব্যবসাকে সম্প্রসারণ করা যায়। আঞ্চলিকভাবে বিভক্ত করার কারণে গৃহিত কাঠামোটি আঞ্চলিক কাঠামোর অংশ। সুতরাং আমরা বলতে পারি যে, আল্ট্রা কোম্পানির গৃহীত পরিকল্পনাটি সংগঠনের কাঠামোর ভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠনের কাঠামোর ভিত্তিত…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর