জনাব রফিক যে ধরনের নির্দেশনা ব্যবহার করেন পরিকল্পনার উৎকর্ষতা বাড়াতে তার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রফিক পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করায় এটি পরিকল্পনার উৎকর্ষতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ নির্দেশনা পদ্ধতিতে নেতা নির্দেশনার বিষয়বস্তু নিয়ে অধস্তনদের সাথে আলোচনা করেন। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। এত ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়।উদ্দীপকের জনাব রফিক একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি নির্দেশ দেওয়ার আগে অনেক সময় অধীনস্থদের সাথে নির্দেশনার বিষয়ে আলোচনা করেন। তবে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণের অধিকার তিনিই সংরক্ষণ করেন। এক্ষেত্রে তিনি পরামর্শমূলক পদ্ধতিতে নির্দেশনা দেন। এ পদ্ধতিতে নির্দেশনা দেওয়ায় উদ্দীপকের কর্মীরা তাদের করণীয় সম্পর্কে আগে থেকে জানতে পারে। সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দিতে পেরে তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করে। এতে তারা নিজ ইচ্ছায় নির্দেশনা পালনে অংশ নেয়। এছাড়া, জনাব রফিকের প্রতি তাদের শ্রদ্ধাবোধ বাড়ে ও তারা অনুগত থাকে। তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে। ফলে কাজের মান ভালো হয়। এভাবে প্রতিষ্ঠানটি দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। সুতরাং, পরামর্শমূলক নির্দেশনা পরিকল্পনার উৎকর্ষতা বাড়ায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রফিক যে ধরনের নির্দেশনা ব্যবহার করেন পরিকল্পনার উৎকর্ষতা বাড়াত…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর