জনাব আসাদ ব্যবস্থাপনার কোন নীতিটি অবলম্বন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আসাদ ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতিটি অবলম্বন করেন। এ নীতি অনুযায়ী কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগে (উৎপাদন, ক্রয়, বিক্রয়, বিপণন) ভাগ করা হয়। এরপর প্রতিটি বিভাগের দায়িত্ব একেকজন কর্মীর ওপর দেওয়া হয়। এতে প্রত্যেকের কাজ নির্দিষ্ট থাকায় দায়িত্ব পালন সহজ হয়। উদ্দীপকের জনাব আসাদ তার প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। এরপর যোগ্যতা অনুযায়ী কর্মীদের মধ্যে সু- নির্দিষ্টভাবে কাজ ভাগ করে দেন। এতে কর্মীরা যার যার দায়িত্ব বুঝে কাজ করতে পারে। কাজ নির্দিষ্ট থাকায় জনাব আসাদের কাছে তাদের জবাবদিহি করতে হয়। ফলে সম্পাদিত কাজ মানসম্মত হয়। আর, জনাব আসাদও সহজে কাজ তদারক করতে পারেন। এক্ষেত্রে কাজের নির্দিষ্টতা ও বণ্টনের বিষয়টি কার্যবিভাজনের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব আসাদের প্রতিষ্ঠানে কার্যবিভাজন নীতি অনুসরণ করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আসাদ ব্যবস্থাপনার কোন নীতিটি অবলম্বন করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর