উদ্দীপকের মি. নির্মলের যোগাযোগের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. নির্মলের যোগাযোগের ধরন হলো অনানুষ্ঠানিক যোগাযোগ।এ যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন অনুসরণ না করে যোগাযোগ করা হয়। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে আলোচনা, ঊর্ধ্বতন ও অধীনস্থদের মধ্যে চা পানকালে আলাপ প্রভৃতি এ যোগাযোগের অন্তর্গত।উদ্দীপকের মি. নির্মল একটি ব্যাংকের ব্যবস্থাপক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। একদিন সুপারশপে কেনাকাটা করার সময় মি. নির্মলের সাথে অন্য এক ব্যাংকের ব্যবস্থাপকের দেখা হয়। তখন তিনি তার অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করেন। এ যোগাযোগটি প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম অনুসরণ করে হয়নি। এমনকি প্রতিষ্ঠানের বাইরের একটি স্থানে মি. নির্মল অন্য ব্যবস্থাপকের সাথে পরামর্শ করেন। এক্ষেত্রে তাদের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক মুখ্য বিবেচিত হয়েছে। তাই বলা যায়, মি. নির্মল ও অন্য ব্যাংকের ব্যবস্থাপকের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ সংঘটিত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. নির্মলের যোগাযোগের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর