কামাল সাহেবের যোগাযোগ পদ্ধতিটি মি. নির্মলের যোগাযোগ পদ্ধতি অপেক্ষা বেশি সুবিধাজনক-এই বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: 'কামাল সাহেবের সমান্তরাল যোগাযোগ পদ্ধতি মি. নির্মলের অনানুষ্ঠানিক যোগাযোগ অপেক্ষা বেশি সুবিধাজনক'-এ বক্তব্যের সাথে আমি একমত।সমান্তরাল যোগাযোগ পদ্ধতিতে সাংগঠনিক কাঠামোর বিভিন্ন বিভাগের (উৎপাদন, বিক্রয়, অর্থ) সমান মর্যাদার ব্যক্তিদের মধ্যে যোগাযোগ করা হয়। এতে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হয়। ফলে একে অপরকে সহযোগিতার মাধ্যমে দ্রুত প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা যায়। আর অনানুষ্ঠানিক যোগাযোগ প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ করে না। এতে দু'পক্ষের ব্যক্তিগত আলোচনায় কোনো বিষয়ের তেমন কোনো কার্যকর সমাধান পাওয়া যায় না।উদ্দীপকের মি. নির্মল সুপারশপে কেনাকাটা করতে গিয়ে অন্য ব্যাংকের ব্যবস্থাপকের সাথে আলোচনা করেন। এতে তিনি ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সমস্যার বিষয়ে সমাধান পান। অন্যদিকে কামাল সাহেব একটি প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক। তিনি কোনো সমস্যায় পড়লে একই প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপকের সাথে আলোচনা করেন।বৈশিষ্ট্য অনুযায়ী মি. নির্মলের যোগাযোগটি হলো অনানুষ্ঠানিক যোগাযোগ। আর কামাল সাহেবের যোগাযোগটি হলো সমান্তরাল যোগাযোগ। মি. নির্মলের যোগাযোগে তিনি প্রতিষ্ঠানের বাইরে অন্য ব্যক্তির সাথে সমস্যা আলোচনা করেন। এতে তিনি সমস্যার সঠিক সমাধান নাও পেতে পারেন। আর অন্য ব্যাংকের ব্যবস্থাপকের দেওয়া পরামর্শ মি. নির্মলের জন্য তেমন ফলপ্রসূ নাও হতে পারে। অন্যদিকে কামাল সাহেব প্রতিষ্ঠানের অভ্যন্তরে তার সমপর্যায়ের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করেন। এতে প্রাতিষ্ঠানিক যেকোনো সমস্যার কার্যকর সমাধান সম্ভব হয়। তাই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কামাল সাহেবের সমান্তরাল যোগাযোগ পদ্ধতিটি বেশি সুবিধাজনক হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কামাল সাহেবের যোগাযোগ পদ্ধতিটি মি. নির্মলের যোগাযোগ পদ্ধতি অপেক্ষা …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর