আকাশ সাহেবের নেতৃত্বকে অধীনস্থদের এক অংশের অপছন্দ করার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: আকাশ সাহেবের নেতৃত্বকে অধীনস্থদের এক অংশের অপছন্দ করার কারণ স্বৈরাচারী নেতৃত্ব। নিচে বিশ্লেষণ করা হলোঃ উদ্দীপকে জনাব আকাশ প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অধীনস্থদের মতামত কে কোন গুরুত্ব দেন না এবং ভয় ভীতি প্রদর্শন এর মাধ্যমে অধীনস্থ দের কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ঠিকই অর্জন করেন। জনাব আকাশ এর ভবিষ্যৎ উপলব্ধি ও আনুমান করার সামর্থ প্রবল হওয়ায় সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি অনেক ক্ষেত্রে যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত। স্বৈরাচারী নেতারা তাদের দলের সদস্যদের দক্ষতা এবং ক্ষমতা বিকাশের দিকে কম মনোনিবেশ করতে পারে, যা সংস্থার কর্মীদের জন্য বৃদ্ধির সুযোগ সীমিত করতে পারে। এটি উচ্চ টার্নওভারের হার এবং শীর্ষ প্রতিভা আকর্ষণ করতে অসুবিধা হতে পারে। তাই একটি অংশের অপছন্দের কারণ তিনি। পরিশেষে বলা যায় যে, জনাব আকাশের স্বৈরাচারী নেতৃত্ব কিছু কর্মীর অপছন্দের কারন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আকাশ সাহেবের নেতৃত্বকে অধীনস্থদের এক অংশের অপছন্দ করার কারণ বিশ্লেষ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর