প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে জনাব চৌধুরীর গৃহিত পদক্ষেপটি হলো বাহ্যিক স্থান থেকে কর্মী সংগ্রহ। এর ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলোঃ
উদ্দীপকে জনাব চৌধুরী তার প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করে বিপুল সংখ্যক কর্মীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করেন। পরে কর্মীদেরকে সমপর্যায়ের বিভিন্ন পদে বাস্তব কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে অল্প সময়েই তাকে কর্মদক্ষ করে তোলেন।
অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস থেকে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। সাধারণত প্রতিষ্ঠানগুলোতে কাজ বৃদ্ধির সঙ্গে নতুন কর্মী সংগ্রহের প্রয়োজন পড়ে। যা অভ্যন্তরীণ উৎস থেকে জোগাড় করা সম্ভব হয় না। নতুন চিন্তা, প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে যাওয়ার মতো কর্মী বাহিনী প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনেক সময়ই পাওয়া যায় না, যা বাইরের উৎস থেকে সংগ্রহের প্রয়োজন পড়ে। তাই কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ।একটা প্রতিষ্ঠান যখন বড় হয়, তখন সব জনশক্তি অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা যায় না। প্রযুক্তি ও পদ্ধতিগত পরিবর্তনের সঙ্গে নতুন নতুন যোগ্য লোক নিয়োগের প্রয়োজন পড়ে। সে জন্য বাহ্যিক উৎসের ওপর নির্ভর করতে হয়।
পরিশেষে বলা যায় যে, বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করার সুবিধা রয়েছে।