জনাব সিকদারের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সিকদারের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের দূরদর্শিতার গুণটি পরিলক্ষিত হয়। তা নিচে ব্যাখা করা হলোঃ ভবিষ্যৎ অনুমান করার সামর্থ্যকে দূরদর্শিতা বলে।এটি আদর্শ নেতার একটি বড় গুণ। এ গুণের মাধ্যমে নেতা সময়ের উপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং করণীয় আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন।এতে তিনি সহজেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন।তাই একজন নেতাকে দূরদর্শী হতে হয়। উদ্দীপকের জনাব সিকদার ভবিষ্যৎ উপলব্ধি ও অনুমান করার সামর্থ প্রবল হওয়ায় সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন।ফলে তার মাঝে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সীমাবদ্ধতা থাকা সত্বেও তিনি যোগ্য এবং সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।তার সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত হওয়ার কারণ তার দূরদর্শিতার গুণ। তাই উদ্দীপক পর্যালোচনা করে বলা যায়, জনাব সিকদারের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের দূরদর্শিতার গুণটি পরিলক্ষিত হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সিকদারের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর