পরিকল্পনায় যে বৈশিষ্ট্যের কারণে পদ্মা সেতুতে পরিবর্তন আনা সম্ভব হয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: পরিকল্পনায় নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে পদ্মা সেতুতে পরিবর্তন আনা সম্ভব হয়েছে। তার কার্যকারিতা নিচে মূল্যয়ন করা হলোঃ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার কৌশল বা পদ্ধতিকে নমনীয়তা বলে।নমনীয়তা যেকোনো পরিকল্পনার একটি বিশেষ গুণ। ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। যেকোনো সময় পরিবেশ অর্থাৎ পারিপার্শ্বিকতার পরিবর্তনের কারণে পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এটি এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে প্রয়োজনে তা পরিবর্তন করা যায়। বাংলাদেশের জন্য একটি বৃহৎ অবকাঠামোগত পরিকল্পনা। যে পরিকল্পনাটি শুধু পদ্মা সেতু নির্মাণেই অনুসৃত হবে। প্রাকৃতিক কারণে পদ্মা সেতুর নদীশাসন পরিকল্পনা ও নকশায় মাঝে মাঝে পরিবর্তন আনা হয়। এটি পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যকে নির্দেশ করে।নদীর নাব্যতা এবং স্রোতের বিষয়টি মাথায় রেখে স্প্যান বসাতে হবে।নইলে সেতুটি যথেষ্ট ভালোভাবে নির্মাণ করা সম্ভব হবেনা। তাই যথেষ্ট ভালোভাবে সেতু নির্মাণের জন্য নদীশাসন পরিকল্পনা ও নকশায় মাঝে মাঝে পরিবর্তন কার্যকর ভূমিকা পালন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনায় যে বৈশিষ্ট্যের কারণে পদ্মা সেতুতে পরিবর্তন আনা সম্ভব হয়ে…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর