জনাব সিকদারের নেতৃত্বকে অধীনস্থদের একাংশের অপছন্দ করার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সিকদারের নেতৃত্বকে অধীনস্থদের একাংশের অপছন্দ করার কারণ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তা নিচে বিশ্লেষণ করা হলোঃ সিদ্ধান্ত গ্রহণে যখন অধস্তনদের মতামতকে গ্রাহ্য না করে নেতা এককভাবে সিদ্ধান্ত নেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া গেলেও সদস্যদের মনোবল কমে যায়। এতে একমুখী যোগাযোগ প্রক্রিয়া ব্যবহার করা হয় এবং এটি কর্মীদের কাছে সাধারণত গ্রহণযোগ্য হয় না।বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া এর ব্যবহার খুব বেশি কার্যকর হয় না। উদ্দীপকের জনাব সিকদার প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।অধীনস্থদের মতামতের গুরুত্ব দেন না।ভয়ভীতি প্রদর্শন করে অধীনস্থদের দ্বারা কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করেন।তার এমন নেতৃত্ব সকলেই পছন্দ করবে না।অনেক অধস্তনই আছে যারা কিনা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে চাই,তারা তাদের মতামত প্রদান করতে চাই এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে চাই।কিন্তু জনাব সিকদারের স্বৈরতান্ত্রিক নেতৃত্বে এমন সুযোগ না থাকাটাই জনাব সিকদারের নেতৃত্বকে অধস্তনদের একাংশের অপছন্দের কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সিকদারের নেতৃত্বকে অধীনস্থদের একাংশের অপছন্দ করার কারণ বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর