জনাব তামিম মধ্যম স্তরের ব্যবস্থাপক। তা নিচে ব্যাখা করা হলোঃ
যে স্তরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ যাতে তা বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়ে তদারকি করা হয়, তাকে মধ্যম স্তরের ব্যবস্থাপনা বলে।
প্রতিষ্ঠানের উপ -মহাব্যবস্থাপক,সহকারী মহাব্যবস্থাপক,আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি এ স্তরের অন্তর্ভুক্ত। শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তথা বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ,নির্দেশনা ও নেতৃত্ব প্রদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ করাই হলো এ পর্যায়ের ব্যবস্থাপনার কাজ।এ ধরনের ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কাছ থেকে সামগ্রিক কৌশল, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন। এবং তা নির্দিষ্ট কর্মসূচিতে পরিণত করেন। এরা উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে সেতু বন্ধন তৈরি করে থাকেন।
জনাব তামিম প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও কৌশল নির্ধারণ গ্রহণ সংক্রান্ত কাজের সাথে জড়িত। মাঝে মধ্যে তিনি কর্মীদের নির্দেশনাও দিয়ে থাকেন। উদ্দীপকের আলোচনা মধ্যম স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই বলা যায়,জনাব তামিম মধ্যম স্তরের ব্যবস্থাপক।