জনাব ফাহিম দৃষ্টিভঙ্গির বিচারে যেই ধরনের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব ফাহিম দৃষ্টিভঙ্গির বিচারে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব দিচ্ছেন। তার কার্যকারিতা নিচে মূল্যয়ন করা হলোঃ যে নেতৃত্বে নেতা কাজের পাশাপাশি কর্মীদের মানসিক দিকটি সবার প্রথমে বিবেচনা করেন এবং নেতা সহানুভূতির সাথে কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। এতে কর্মীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এর মাধ্যমে সন্তুষ্টি অর্জন করে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়।অর্থাৎ এরূপ নেতৃত্বে কর্মীর কল্যাণের দিকে বিশেষ গুরুত্বারোপ করা হয়। উদ্দীপকে জনাব ফাহিম একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি আন্তরিকতার সাথে কর্মীদের সুযোগ -সুবিধা বিবেচনা করেন। তার ধারণা কর্মীরা দক্ষ ও আন্তরিক হলে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। যা একটি কার্যকরী ভাবনা। কারণ প্রতিষ্ঠানের কর্মীরা যখন দক্ষ এবং স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করবে। তখন কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রতিষ্ঠান খুব সহজে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তাই বলা যায়, কর্মীকেন্দ্রিক নেতৃত্বের ব্যাপক কার্যকারীতা রয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব ফাহিম দৃষ্টিভঙ্গির বিচারে যেই ধরনের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যক…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর