জনাব রবিনকে যে পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় তা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রবিনকে পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। তা নিচে ব্যাখা করা হলোঃ পর্যায়ক্রমে সমপর্যায়ের বিভিন্ন পদে বা অফিসে কাজ করার মাধ্যমে কর্মীরা যে প্রশিক্ষণ পেয়ে থাকে, তাকে পদ আবর্তন বা পরিবর্তন পদ্ধতি বলে। এতে কর্মীদের নির্বাহিদের এক পদ থেকে অন্য পদে বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে বিভিন্ন কাজে ও পরিস্থিতিতে কাজ করতে পারদর্শী করে তোলা হয়।এ ধরনের পদ্ধতির সবচেয়ে ভালো দিক হলো কর্মীরা প্রতিষ্ঠানের সব কাজ সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে ধারণা অর্জন করতে সক্ষম হয়।এতে তারা যেকোনো পরিবর্তিত পরিস্থিতি ও প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়। আমাদের দেশের ব্যাংক সমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহিদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়। উদ্দীপকে, PQ একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। PQ এর বিভিন্ন বিভাগ রয়েছে যথাঃ মানবসম্পদ, ঋণ,বৈদেশিক লেনদেন, সাধারণ ব্যাংকিং ইত্যাদি। জনাব রবিন PQ ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা।তাকে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কাজের জন্য পদায়ন করা হয়। উদ্দীপকের আলোচনাটি পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রবিনকে পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রবিনকে যে পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর