জনাব তামিম কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তামিম মধ্যম স্তরের ব্যবস্থাপক। তা নিচে ব্যাখা করা হলোঃ যে স্তরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ যাতে তা বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়ে তদারকি করা হয়, তাকে মধ্যম স্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উপ -মহাব্যবস্থাপক,সহকারী মহাব্যবস্থাপক,আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি এ স্তরের অন্তর্ভুক্ত। শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তথা বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ,নির্দেশনা ও নেতৃত্ব প্রদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ করাই হলো এ পর্যায়ের ব্যবস্থাপনার কাজ।এ ধরনের ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কাছ থেকে সামগ্রিক কৌশল, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন। এবং তা নির্দিষ্ট কর্মসূচিতে পরিণত করেন। এরা উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে সেতু বন্ধন তৈরি করে থাকেন। জনাব তামিম প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও কৌশল নির্ধারণ গ্রহণ সংক্রান্ত কাজের সাথে জড়িত। মাঝে মধ্যে তিনি কর্মীদের নির্দেশনাও দিয়ে থাকেন। উদ্দীপকের আলোচনা মধ্যম স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়,জনাব তামিম মধ্যম স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব তামিম কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর