উদ্দীপকে জনাব তিতুমিরকে নিয়োগদানের ফলে যে ধরনের সংগঠন কাঠামোর সৃষ্টি হয় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে উহার ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব তীতুমিরকে নিয়োগদানের ফলে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে এর ভূমিকা নিচে আলোচনা করা হলোঃ সরলরৈখিক নির্বাহীর কার্যভার লাঘব ও কার্যকরভাবে কর্মকান্ড পরিচালনা করার জন্য বিশেষজ্ঞ বা উপদেষ্টা কর্মী নিয়োগ করে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে।অর্থাৎ এটি হলো সরলরৈখিক কর্মী ও বিশেষজ্ঞ কর্মীর সমন্বিত রূপ।এ ধরনের সংগঠনে সরলরৈখিক কর্মকর্তাকে যথোপযুক্ত পরামর্শ ও উপদেশ দেওয়ার জন্য পদস্থ কর্মীদের উপদেষ্টা বা বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করা হয়।এরূপ সংগঠনে উপদেষ্টাগণ শুধু উপদেশ বা পরামর্শ দিয়ে থাকেন। উদ্দীপকে জনাব তামিম প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও কৌশল নির্ধারণ গ্রহণ সংক্রান্ত কাজের সাথে জড়িত। মাঝে মধ্যে তিনি কর্মীদের নির্দেশনাও দিয়ে থাকেন।তার প্রতিষ্ঠানটি বর্তমানে উচ্চ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে।কিন্তু তামিমের পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান নেই।তাই তিনি জনাব তিতুমিরকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ প্রদান করেন।তিতুমির প্রতিষ্ঠানের কোনো কর্তৃত্ব বা ক্ষমতা ভোগ করেন না।উদ্দীপকের এ আলোচনা থেকে বোঝা যাচ্ছে, এটি একটি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে পরিণত হয়েছে। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে বিশেষায়িত লোক দ্বারা কাজ করানো হয় যার কারণে কাজগুলো সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকে,কাজকর্মে বিশেষায়নের সুযোগ বেশি থাকে,একের অধিক ব্যক্তির মতামতের ভিত্তিতে কাজ করা যায়। যার কারণে প্রতিষ্ঠান খুব সহজে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।তাই বলা যায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের ভূমিকা অপরিসীম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব তিতুমিরকে নিয়োগদানের ফলে যে ধরনের সংগঠন কাঠামোর সৃষ্ট…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর