শামীম বিক্রয়ের ক্ষেত্রে যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব শামীম বিক্রয়ের ক্ষেত্রে নীতির স্থায়ী পরিকল্পনাটি গ্রহণ করেন।তার কার্যকারীতা নিচে মূল্যয়ন করা হলোঃ যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার প্রণীত হয়ে একই ধরনের সমস্যা সমাধানে বারবার ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে।কোনো নতুন পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি না হলে এ পরিকল্পনায় পরিবর্তন আনা হয় না। যেমনঃ বাংলাদেশের সংবিধান, বার্ষিক ক্রীড়া কমিটি ইত্যাদি। নীতিঃকাজ সম্পাদনের সাধারণ আদর্শ বা নির্দেশনাকে নীতি বা গাইডলাইন বলে। এটি কাজ বা সিদ্ধান্ত নেওয়াকে প্রভাবিত করে।যেমনঃ কোনো প্রতিষ্ঠানে নগদ বা বাঁকি বিক্রির প্রথা, জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি দেওয়া, ড্রেস কোড প্রভৃতিকে উক্ত প্রতিষ্ঠানের নীতি বলা যায়। উদ্দীপকে বিক্রয় ব্যবস্থাপক শামীম নিজের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন।প্রতিষ্ঠানের বিক্রয়ের কাজ বারবার সম্পাদন করতে হয়। তাই শামীমকে সিদ্ধান্ত নিতে হয় তিনি নগদে না বাকিতে পণ্য বিক্রয় করবেন।অভিজ্ঞতার আলোকে পারিপার্শ্বিকতা বিবেচনা করে তিনি বাকিতে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন।যা একটি কার্যকরী সিদ্ধান্ত। ব্যবসায়ের ক্ষেত্রে এবং পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় পণ্য বাকিতে বিক্রয় করতে হয়।বাকিতে পণ্য বিক্রি না করলে ব্যবসায়ের ক্ষতিসাধন হয়।তাই বাকিতে পণ্য বিক্রয়ের সিদ্ধান্তটি কার্যকরী সিদ্ধান্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
শামীম বিক্রয়ের ক্ষেত্রে যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন তার কা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর