জনাব মাহিনের নেতৃত্বের ধরন বর্ণনা কর।
উত্তর: জনাব মাহিনের নেতৃত্বের ধরন হলো পিতৃসুলভ নেতৃত্ব। তা নিচে বর্ণনা করা হলোঃ যে নেতৃত্বে নেতা কর্মীদের ওপর বেশি কর্তৃত্বপরায়ণ হলেও পিতা-পুত্রের মতো সদয় ও কল্যাণময়ী হয়ে তাদের দ্বারা কাজ আদায়ের চেষ্টা করেন,তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। কর্মীদের মনে শ্রদ্ধাবোধ জাগাতে চেষ্টা করেন নেতা।স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত ও ইতিবাচক সংস্করণই হলো পিতৃসুলভ নেতৃত্ব। এরূপ নেতৃত্বেও কতৃত্ব ও ক্ষমতা নেতার হাতে কেন্দ্রীভূত থাকে।এক্ষেত্রে নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেনা।এরূপ নেতৃত্ব নেতা সবসময় নিজ সন্তানের মতো ভালো ব্যবহার দেখিয়ে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করেন। উদ্দীপকে জনাব মাহিন একজন মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক।জনাব মাহিন তার অধীনে কর্মরত কর্মীদের সাথে উত্তম ব্যবহার করে কাজ আদায়ের চেষ্টা করেন। তিনি কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করেন না, শাস্তিও প্রদান করেন না। উদ্দীপকের আলোচনা থেকে বোঝা যায়, জনাব মাহিনের নেতৃত্বের ধরন পিতৃসুলভ নেতৃত্বের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব মাহিনের নেতৃত্বের ধরন হলো পিতৃসুলভ নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মাহিনের নেতৃত্বের ধরন বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর