উদ্দীপকে উল্লিখিত কর্মীদের কোন ধরনের প্রেষণা দেওয়া হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্মীদের অনার্থিক পদ্ধতিতে প্রেষণা দেওয়া হয়। এ ধরনের প্রেষণায় কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে অন্য কোনো উপায় অবলম্বন করা হয়। সুষ্ঠু কার্যপরিবেশ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা প্রভৃতি অনার্থিক প্রেষণার অন্তর্গত। উদ্দীপকের এবিসি গার্মেন্টস একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের জন্য আছে সুষ্ঠু কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তা। এছাড়া কর্মীদের কাজের প্রশংসা করা হয়। এসব সুবিধা কর্মীদের কোনো আর্থিক প্রাপ্তি যোগ করে না। কিন্তু এ ধরনের প্রেষণার ফলে কর্মীর মনোবল বাড়ে। ফলে প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগত থাকে। এ বৈশিষ্ট্যগুলোর সাথে অনার্থিক প্রেষণার মিল আছে। তাই বলা যায়, এবিসি গার্মেন্টস প্রতিষ্ঠানটিতে অনার্থিক প্রেষণাদান পদ্ধতি অনুসরণ করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মীদের কোন ধরনের প্রেষণা দেওয়া হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর