কর্মীদের প্রতিষ্ঠান ত্যাগের প্রবণতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদ্ধতিটি গ্রহণ করতে পারে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: কর্মীদের প্রতিষ্ঠান ত্যাগের প্রবণতা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আর্থিক পদ্ধতির প্রেষণা অনুসরণ করতে হবে বলে আমি মনে করি। এ ধরনের প্রেষণার মাধ্যমে কর্মী অর্থিকভাবে লাভবান হয়। এতে তাদের অভাববোধ কমে যায়। কর্মীরা প্রতিষ্ঠানের উন্নতির জন্য বেশি মনোযোগী হয়। আর্থিক প্রেষণা না দেওয়া হলে কর্মীদের মাঝে চাকরি ছাড়ার প্রবণতা দেখা দেয়। উদ্দীপকের এবিসি গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের অনার্থিক প্রেষণা দেওয়া হয়। এরপরও শ্রমিকরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে। কারণ, তারা প্রতিষ্ঠানের কার্যক্রমে উৎসাহিত হচ্ছে না। তারা আর্থিক কোনো প্রেষণা পাচ্ছে না। প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের ধরে রাখতে হলে অনার্থিক প্রেষণার পাশাপাশি আর্থিক প্রেষণাও দিতে হবে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় কর্মীদের বেতন ও বোনাস বাড়াতে হবে। এছাড়া মুনাফার অংশ, বাসস্থান ও যাতায়াত ভাতা দিতে হবে। এতে কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা কমে যাবে। তাই কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখতে হলে অনার্থিক প্রেষণার পাশাপাশি আর্থিকভাবে প্রেষিত করার সিদ্ধান্তটি যথার্থ হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মীদের প্রতিষ্ঠান ত্যাগের প্রবণতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদ্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর