জনাব রবিন মাসলোর চাহিদা সোপানের যে স্তরে আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে উহার গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: জনাব রবিন মাসলোর চাহিদা সোপানের নিরাপত্তার চাহিদার স্তরে আছেন।বাংলাদেশের প্রেক্ষাপটে এইটার গুরুত্ব নিচে মূল্যয়ন করা হলোঃ জৈবিক চাহিদা পূরণের পর কর্মীর মধ্যে নিরাপত্তার চাহিদা দেখা দেয়। সব ধরনের বিপদ আপদ, ঝুঁকি-অনিশ্চয়তা, বিভিন্ন হুমকি,ভয়-ভীতি, পেশাগত অসুস্থতা, রোগ-ব্যাধি প্রভৃতি থেকে দূরে থেকে চাকুরির স্থায়িত্ব বিধান করাকে নিরাপত্তামূলক চাহিদা বলে।এজন্য কর্মক্ষেত্রে কর্মীদের চাকুরির নিরাপত্তা বিধান, বিমা সুবিধা দেওয়া, পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা দেওয়া,ট্রেড ইউনিয়নে যোগদানের সুযোগ তৈরি প্রভৃতির মাধ্যমে কর্মীদের প্রেষিত করা যায়। উদ্দীপকে জনাব রবিন ব্যাংক থেকে প্রত্যাশিত বেতন ভাতা পেয়ে থাকেন।তাছাড়া তার চাকুরিও স্থায়ী হয়েছে। তাই তিনি এখন আত্মীয় স্বজন ও অন্যদের সাথে মিলেমিশে চলতে চান এবং সকলের ভালবাসা চান।উদ্দীপকের এমন আলোচনা মাসলোর চাহিদা সোপানের নিরাপত্তার চাহিদার স্তরের সাথে মিলে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এইটার গুরুত্ব অত্যধিক। কারণ বাংলাদেশের কর্মীরা সবসময় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা সবসময় তাদের আর্থিক নিরাপত্তা,সামাজিক নিরাপত্তা এবং চাকুরির নিরাপত্তা প্রত্যাশা করেন।কর্মীরা সবসময় ভাবেন, এই বুঝি তাদের চাকুরি চলে যায় আবার তাছাড়া তাদের পরিশ্রম অনুযায়ী তাদের পারিশ্রমিক প্রদান করা হয়না যা অত্যন্ত উদ্বেগের বিষয়। সেই সাথে কর্মীরা অনেকভাবে হুমকি এবং হেনস্তার শিকার হন। উদ্দীপকের রবিন তার নিরাপত্তা সকল নিরাপত্তা ঠিক মতোই পাচ্ছেন।যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রবিন মাসলোর চাহিদা সোপানের যে স্তরে আছেন বাংলাদেশের প্রেক্ষাপট…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর