প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করো।
উত্তর: প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত অনানুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতির কার্যকারিতা আছে বলে আমি মনে করি।এ যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিষ্ঠানিক নিয়ম-কানুন অনুসরণ করা হয় না। এতে নির্বাহী ও অধস্তনদের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আলোচনা, নির্বাহী ও ক্রয় ব্যবস্থাপকের চা পানকালে আলাপ প্রভৃতি অনানুষ্ঠানিক যোগাযোগের অন্তর্গত।উদ্দীপকের বিটা লি.-এ কর্মীদের জন্য ক্লাব ও রেস্টুরেন্ট আছে। এখানে কর্মীরা অবসর সময়ে পেপার পড়েন, টিভি দেখেন ও গল্প করেন। কর্মীরা এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। এছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধীনস্থ কর্মীদের সাথে সরাসরি আলোচনা করেন। এটি এক ধরনের অনানুষ্ঠানিক যোগাযোগ।প্রতিষ্ঠানটির এ ধরনের যোগাযোগে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তনদের মাঝে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। এতে অধস্তনরা যেকোনো সমস্যার সমাধানে ঊর্ধ্বতনের সাহায্য পায়। ফলে প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধান সহজ হয়। আবার, ঊর্ধ্বতনের যেকোনো নির্দেশ অধস্তনরা সরাসরি পায়। ফলে নির্দেশনার বিষয়বস্তু বুঝতে অধস্তনদের সমস্যা হয় না। এতে প্রাতিষ্ঠানিক কাজে গতিশীলতা আসে। মূলত প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম অনুসরণ না করায় এ যোগাযোগে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়। তাই বলা যায়, বিটা লি.-এর অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে সহজে উদ্দেশ্য অর্জিত হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পদ্ধতির কার্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর