পদোন্নতির কোন ভিত্তি বিবেচনায় জনাব মনিরকে পদোন্নতি দেওয়া হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মনিরকে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে বেশি যোগ্যতাসম্পন্ন কর্মীকে পদোন্নতির জন্য নির্বাচন করা হয়। এক্ষেত্রে কর্মীর চাকরির সময় বিবেচনা করা হয় না। কর্মীর দক্ষতা ও কাজের ওপর ভিত্তি করেই পদোন্নতি দেওয়া হয়। উদ্দীপকের অহনা স্পিনিং লিমিটেড-এ বিক্রয় ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে দু'জন সহকারী বিক্রয় ব্যবস্থাপক আছেন। এদের মধ্যে জনাব মনির কনিষ্ঠ। তবে তিনি অন্যজনের চেয়ে কাজে বেশি দক্ষ। এজন্য জনাব মনিরকে বিক্রয় ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানে কতদিন ধরে কাজ করছেন, তা বিবেচনা করা হয়নি। তার মেধা ও কাজের যোগ্যতাকে গুরুত্বের সাথে দেখা হয়েছে। তাই বলা যায়, জনাব মনির যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পদোন্নতির কোন ভিত্তি বিবেচনায় জনাব মনিরকে পদোন্নতি দেওয়া হয়? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর