জনাব সফিক কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সফিক পদ পরিবর্তন (Job Rotation) পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন। এ পদ্ধতিতে সমপর্যায়ের বিভিন্ন পদের কাজে কর্মীদের পারদর্শী করে তোলা হয়। এতে নির্দিষ্ট সময় পর তাদের দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হয়। ফলে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ সম্পর্কে ধারণা পান। উদ্দীপকের জনাব সফিক সহকারী পদমর্যাদার একজন কর্মী। তিনি একই পদমর্যাদায় উৎপাদন, বিপণন ও হিসাব বিভাগে কাজ করেছেন। এতে তিনি বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পান। ফলে যেকোনো পরিস্থিতিতে তিনি কাজ করতে স্বচ্ছন্দবোধ করছেন। এছাড়া, বিভাগগুলোর যেকোনো সমস্যা সমাধানে তিনি সাহায্য করতে পারেন। আবার, প্রয়োজনীয় পরামর্শও দিতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ ব্যবস্থার সাথে পদ পরিবর্তনের মিল আছে। সুতরাং বলা যায়, জনাব সফিক পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সফিক কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর