উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় জনাব সফিকের পদোন্নতি কতটুকু যুক্তিযুক্ত? পদোন্নতির ভিত্তি উল্লেখ করে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় জনাব সফিককে যোগ্যতা ও জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতি দেওয়া সম্পূর্ণ যুক্তিযুক্ত। এ ধরনের পদোন্নতি প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির সময়কাল ও কাজের যোগ্যতা বিবেচনা করে দেওয়া হয়। এর মাধ্যমে কর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা যায়। এক্ষেত্রে যোগ্যকর্মীরা পদোন্নতি পাওয়ায় তারা সন্তুষ্ট থাকে। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। উদ্দীপকের জনাব সফিক তার ১২ বছরের চাকরি জীবনে বিভিন্ন বিভাগে কাজ করেছেন। এতে তার কাজের দক্ষতা বেড়েছে। কাজের অভিজ্ঞতার পাশাপাশি তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও আছে। তাই প্ৰশাসন তাকে যোগ্য মনে করে পদোন্নতি দেয়। জনাব সফিক চাকরির মেয়াদ ও যোগ্যতার কারণে পদোন্নতি পেয়েছেন। প্রতিষ্ঠান তাকে যথাযথ মূল্যায়ন করেছে। এতে তিনি আরও বেশি কাজ করতে উৎসাহিত হবেন। তার পদোন্নতি দেখে অন্য কর্মীরাও কাজে অনুপ্রাণিত হবেন। ফলে সবাই কাজের প্রতি দায়িত্ববান থাকবেন। এতে প্রতিষ্ঠান ও কর্মী উভয়ই লাভবান হবে। অতএব, জনাব সফিককে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া সঠিক হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় জনাব সফিকের পদোন্নতি কতটুকু যুক্তিযুক…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর