উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে জনাব করিমের করণীয় সুপারিশ করো ।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে জনাব করিম বিকল্প পরিকল্পনা নিতে পারেন। ভবিষ্যতে কোন কাজ, কখন, কীভাবে করতে হবে তা পরিকল্পনার মাধ্যমে জানা যায়। এটি প্রতিষ্ঠানের দিক-নির্দেশনা হিসেবে কাজ করে। কিন্তু কোনো কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলার জন্য বিকল্প পরিকল্পনা রাখতে হয়। এতে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা পূরণ সহজ হয়। উদ্দীপকের জনাব করিম ২০১৫ সালে প্রতিষ্ঠানে দু'লক্ষ জোড়া জুতা তৈরির পরিকল্পনা নেন। কিন্তু কিছু প্রবীণ দক্ষ শ্রমিক বছরের মাঝামাঝিতে অবসরে চলে যান। আবার, নতুন প্রতিষ্ঠানে বেশি বেতনের আশায় কয়েকজন চাকরি ত্যাগ করে। এতে প্রতিষ্ঠানে বছর শেষে এক লক্ষ ৬০ হাজার জোড়া জুতা উৎপাদন হয়। ফলে চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহ করতে পারেনি। এতে এর সুনাম নষ্ট হয়। প্রতিষ্ঠানে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই জনাব করিমের বিকল্প পরিকল্পনা রাখা উচিত। শ্রমিক অবসর নিলে নতুন কর্মী নিয়োগ দিতে হবে। আবার, নতুন শ্রমিকদের ধরে রাখার জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে। প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনায় রেখে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এছাড়া চুক্তিভিত্তিক শ্রমিকসংখ্যাও বাড়ানো যেতে পারে। এতে লক্ষ্যমাত্রা পূরণ করা সহজ হবে। ফলে প্রতিষ্ঠান সময়মতো পণ্য সরবরাহ করতে পারবে। অতএব বিকল্প পরিকল্পনার মাধ্যমে জনাব করিম প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনতে পারেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে জনাব করিমের করণীয় সুপারিশ…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর